ফুলবাড়ীতে বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধ মো. বেলাল হোসেন এর মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অব অনার।
বুধবার (১১ মার্চ) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের নাটোর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফ হোসেন এর পিতা বীর মুক্তিযোদ্ধ মো. বেলাল হোসেন গত রাত্রীতে মৃত্যুবরণ করেন।বৃহস্পতিবার (১২মার্চ) ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান খবর পেয়ে দুপুর ১টায় তার বাড়ীতে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অপরদিকে বীরমুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান। এর পর বীরমুক্তিযোদ্ধ বেলাল হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার তদন্ত অফিসার সিদ্দিক, ফুলবাড়ী উপজেলা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল হাই, মো. জনাব আলীসহ সকল মুক্তিযোদ্ধা গার্ড ওব অনারে অংশগ্রহণ করেন।
গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সকল স্তরের সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
এদিকে পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন এর মৃত্যুতে ফুলবাড়ী উপজেলা প্রেক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভূট্টু সহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভোরের আকাশ/ র.ই