বগুড়ায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

বগুড়ার ধুনটে সিমেন্ট বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশ এর স্ত্রী রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন (৪)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, সোমবার দুপুর সোয়া ২টার দিকে রেবেকা খাতুন তার মেয়েকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মূল সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে মা ও মেয়ে ছিটকে পড়ে যায়। ওই সময় ধুনটগামী সিমেন্টবহনকারী একটি ট্রাক এর চাপা পড়ে তারা নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কে রেখেই চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ