শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ: রকিবুল করিম খাঁন পাপ্পু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহসভাপতি ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী রকিবুল করিম খাঁন পাপ্পু বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলের প্রাণ। বিভিন্ন সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মজবুত ও সজাগ থাকায় ষড়যন্ত্র কারীরা ব্যর্থ হয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিষয়ে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর বিএনপির সব স্তরের নেতাকর্মীদের নিপিড়ন ও নির্যাতন করেছেন। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রগুলো প্রতিহত করেছে। কাজেই তৃণমূলের নেতাকর্মীরা হলো বিএনপির প্রাণ।  

কর্মীবান্ধব নেতা রকিবুল করিম খাঁন পাপ্পু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছেন। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছেন। তরুণ প্রজন্মে জনপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় দলকে সু-সংগঠিক করতে আমি তৃণমূলের একজন কর্মী হয়ে কাজ করছি। জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা তারেক রহমান পূরণ করবেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। এজন্য দলের ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রাখতে সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠিত করতে হবে। কারণ জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পূরণে একমাত্র বিএনপিই উপযুক্ত।

ভোরের আকাশ/মো.আ.

সিরাজগঞ্জবিএনপি

শেয়ার করুন: