শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে বিলুপ্তির পথে ইসলামি পাঠাগার আন্ধারকোঠা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্র ইসলামি পাঠাগার স্থাপিত হয় ঈশাখার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ার ষোলপাড়া এলাকায়। সূদীর্ঘ কালের এই প্রাচীন হাদিস চর্চা কেন্দ্র ইসলামি পাঠাগারটি গড়ে তুলেছিলেন শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারি আদ দেহলভি আল হানাফি (রহঃ)। ইসলাম আজ সারা বিশ্বে বিস্তৃত।

পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে ইসলামের দাওয়াত। ইসলামের শাশ্বত ও সুন্দর পয়গাম বিশ্বময় ছড়িয় দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের অন্যতম শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা (রহ.)। তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী আনুমানিক ১২৭৭ সালের দিকে ভারতীয় উপমহাদেশে আগমন করেন এ ইসলাম প্রচারক। তৎকালীন সময় তাকে কাছে পেয়ে বেজায় খুশি হন মুসলমানরা। তখন ছিল সম্রাট গিয়াসউদ্দিন বলবনের আমল। সে সময় ভারতীয় উমহাদেশের নানা প্রান্ত থেকে লোকজন তার কাছে আসতে থাকেন দ্বীনি শিক্ষার জন্য। তার ব্যাপক পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে সম্রাট গিয়াসউদ্দিন বলবন তাকে ভারত থেকে পাঠিয়ে দেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে। তখন সে সোনারগাঁয়ের মোগরাপাড়া ষোলপাড়া গ্রামে ইলমে হাদিসের দরসগার চালু করেন এ হাদিসবেত্তা।

১২৭৭ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ২৩ বছর সেখানে হাদিসের শিক্ষা ও ইসলামের প্রচার কাজে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন তিনি। ঐতিহাসিকদের তথ্যমতে এটাই হল উপমহাদেশের প্রথম হাদিসচর্চা ও গবেষণা কেন্দ্র। দালানের অলঙ্কৃত তোরণ, প্রশস্ত কক্ষ এবং দোতলায় ওঠা সিঁড়ি প্রমাণ করে যে, ভবনটি একসময় বিদ্যাপীঠ ছিল। ছোট ছোট পাতলা, জাফরি ইট দিয়ে তৈরি দেয়ালগুলো প্রশস্ত এবং পুরু। চারপাশের দেয়ালে মেঝের তিন ফুট ওপর থেকে প্রায় ছাদ পর্যন্ত রয়েছে ইটের গাঁথুনিতে করা বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্রাকার চারকোণা খোপ। ধারণা করা হয়, এসব খোপে কিতাবাদি রাখা হতো এবং এটিই ছিল তখনকার সময়ের সবচেয়ে সমৃদ্ধ ইসলামি পাঠাগার।

বর্তমানে প্রাচীন কালে নির্মিত এই হাদিস চর্চা কেন্দ্র ইসলামি পাঠাগারটির ধর্মীয় কোন কার্যক্রম নেই, রয়েছে শুধু একটি জরাজীর্ণ ভবন ও তার কিছু ধ্বংসাশেষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ভবনটির অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে স্থানীয়রা প্রাচীন এই হাদিস চর্চা কেন্দ্র ইসলামি পাঠাগারটিকে আন্ধারকোঠা নামে অবহিত করেন। ভবনটির মাটির ভেতরে নিচের মেঝেতে কোন রকম আলো বাতাস প্রবেশ না করায় স্থানীয়রা সবাই জরাজীর্ণ এই ভবনটিকে এখন আন্ধারকোঠা নামেই চেনে। দুঃখজনক হলেও সত্য, একদিন সোনারগাঁ থেকে ছড়িয়ে পড়া ইলমে নববীর যে আলোক শিখা সমগ্র উপমহাদেশকে আলোকিত করেছিল, অযত্ন অবহেলায় আজ তার শেষ স্মৃতিচিহ্নটুকু হাদিস চর্চা কেন্দ্র ইসলামি পাঠাগারটি বিলিন হওয়ার পথে। সোনারগাঁয়ে অবস্থিত বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান বলেন, শরফুদ্দীন আবু তাওয়ামা ছিলেন একজন আলেম, সাধক, সুফি ও গবেষক, যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ ও ইসলামী আইন বেত্তা। তিনি যে মিশন নিয়ে এখানে হাদিসচর্চা ও গবেষণা কেন্দ্র চালু করেছিলেন তার স্মৃতিটুকুও আমরা ধরে রাখতে পারিনি। বেশ কিছুদিন আগে সোনারগাঁয়ের ওলামায়ে কেরাম তার স্মৃতিবিজড়িত এস্থানটিকে সংরক্ষণের উদ্যোগ নিলেও এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি চোখে পড়েনি। এটা শুধু বাংলাদেশের জন্য নয় সমগ্র মুসলিম দুনিয়ার গর্ব ও গৌরবের স্থান। 
সর্বশেষ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোগরাপাড়ার ষোলপাড়া গ্রামে ধ্বংসপ্রায় ইসলামি পাঠাগারটি সংরক্ষণের দাবিতে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্যও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ সংস্কার ও সংরক্ষণের দাবি জানান।

ভোরের আকাশ/এনউব

প্রত্নসম্পদ সংস্কার ও সংরক্ষণ

শেয়ার করুন: