শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট’ শুরু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতিদিন বিকাল ৪টায় টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  এস এম বায়জিদ। 

আরও পড়ুন

মান্দায় হলরুমের ভেতর চলছে জাতীয় ফল মেলা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের দল।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যও বৃদ্ধি পায়।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টমো. কাওছার হোসেন

শেয়ার করুন: