শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিএসএ বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানববন্ধন

আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিএসএ বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানববন্ধন
ডিএসএ বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (২২ জুন) বেলা ১১টায় মেলান্দহ উপজেলা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির কনভেনর, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও একুশে টিভির সাংবাদিক মুক্তা আহম্মেদ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিককর্মী এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—ভোরের কাগজের প্রবীণ সাংবাদিক ও শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার, সংবাদ সারাবেলা’র সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, ইত্তেফাকের সাংবাদিক এম. শফিকুল ইসলাম ফারুক, শ্যামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মাস্টার, বিটিভি ও আরটিভির প্রডিউসার এবং রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ফজলুল করিম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও অর্থ সম্পাদক জিল্লুর রহমান রতন, দৈনিক সংবাদের প্রতিনিধি ও প্রচার সম্পাদক ছামিউল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটির জেলা সভাপতি নুরুল্লাহ, পৌর কাউন্সিলর ও সহসভাপতি আমজাদ হোসেন কালু, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান এবং সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল্লাহ।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: