শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

কয়রায় রাতে দোকানে আগুন লেগে পুড়ে ছাই

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনার কয়রা উপজেলার কাটকাটা বাজারে গভীর রাতে  একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। দোকানমালিকের দাবি, আগুনে তাঁর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আঃ সবুর বিশ্বাস। তিনি উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর আঃ সবুর বিশ্বাসের দোকানে আগুন লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন আঃ সবুর বিশ্বাস। তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই দোকান। অগ্নিকাণ্ডের কারণে এখন আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তিনি।

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানের কিছু মালামাল পুড়ে যায়।শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাটকাটা বাজার কমিটির সভাপতি আঃ সালাম সরদার বলেন, রাতে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি যাওয়ার পর আগুন লাগে। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে দোকানটির অনেক মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।

বাজারের ব্যবসায়ী রিপন শেখ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ জন্য তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: