শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

খুলনা ব্যুরো

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৪:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩
খুলনায় ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মহেন্দ্র ও জ্বালানী তেলবাহি লরির সংঘর্ষে ৩ জন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দূঘটনা ঘটে।

নিহতরা হলেন-কয়রা উপজেলার মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলাম, তার সঙ্গী আঃ রশিদ ও মহেন্দ্রের ড্রাইভার রফিকুল ইসলাম।

ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকতা শাহ জামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা মহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানী  তেলবাহি লড়ির সাথে ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন মারা যান। আহত হন আরও ৭জন। গুরুত্বর অবস্থায়আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা জানান, উপজেলার গোলনা নামক স্থানে থ্রি হুইলার মহেন্দ্র ও ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন মারা গেছেন। নিহতদের গ্রামের বাড়ি কয়রা উপজেলায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: