শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। নিউটন প্রিপারেটরী স্কুলের ছাত্র জীবন ছিনতাইকারীদের হাতে নিহত হয়। 

মঙ্গলবার (০৬ মে) বেলা ১১ টার দিকে বিক্ষুব্ধরা শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। মানববন্ধনে জেলার শিক্ষার্থী, ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুহিদ মিয়া প্রমুখ। 

বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রায়ই খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। 

বক্তারা জীবনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সেইসাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।  

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: