শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামিনে বেরিয়ে আবারও ইয়াবা ব্যবসা, শীর্ষ মাদককারবারি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চারটি মাদক মামলার আসামি হয়েও দমে যাননি তিনি। কারাগার থেকে জামিনে বেরিয়েই পুনরায় জড়িয়ে পড়েছেন ধ্বংসাত্মক কারবারে। অবশেষে চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামের সেই শীর্ষ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

​রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বোয়াডার বাজার সংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত কামরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের বশির দিঘীরপাড় এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ হানিফ মিয়া ও মোসা. রোকেয়া বেগম দম্পতির ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে কামরুল সীমান্ত অঞ্চল থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করতেন। 

পরবর্তীতে সেগুলো ফরিদগঞ্জ ও এর আশপাশের এলাকার তরুণ ও যুবসমাজের কাছে খুচরা ও পাইকারি দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই অবৈধ ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন।

​অভিযান পরিচালনাকারী ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের নির্দেশনায় এবং এসআই মোহাম্মদ হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই সফল অভিযান চালায়।

আরও পড়ুন

বরিশালে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

​তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক কামরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় পুলিশের এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এম

মাদককারবারি গ্রেফতার

শেয়ার করুন: