শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ২২ আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গত ২৪ ঘণ্টায় টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় এবং সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন এর নেতৃত্বে শনিবার (১৯ এপ্রিল) টেকনাফ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩টি জিআর সাজা পরোয়ানার পলাতক আসামি, ১টি সিআর সাজা পরোয়ানার পলাতক আসামি, ১৩টি জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং ৪টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা মামলায় ১ জন এবং নিয়মিত মামলার আরও ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সিআর সাজা পরোয়ানার এক আসামির বিরুদ্ধে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ, ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ ছিল।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানা সূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই



 

আসামি গ্রেপ্তারসাইফুল ইসলাম

শেয়ার করুন: