শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইনানীতে ঝাউবাগান দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ার ইনানী রেঞ্জের রেজুখাল টহল ফাঁড়ির মঙ্গারটেক-সোনারপাড়া মেরিন ড্রাইভ এলাকায় ঝাউ বাগান দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

রবিবার (৭ ডিসেম্বর ) সকাল থেকে পরিচালিত এ অভিযানে অস্থায়ী দোকান, ফুড কার্ট, গাছের সঙ্গে বাঁধা দোলনা ও অন্যান্য অবৈধ কাঠামো সরিয়ে ফেলা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, দীর্ঘদিন ধরে ঝাউ বাগানের ভেতর অনুপ্রবেশ করে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দোকানপাট ও কাঠামো স্থাপন করেছিল। এতে পরিবেশের ক্ষতি ছাড়াও পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মেরিন ড্রাইভ-সংলগ্ন ঝাউ বাগান সংরক্ষণ করা গেলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন থাকবে, পাশাপাশি পর্যটকরাও উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশের স্বচ্ছ সৌন্দর্য।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এতে সহযোগিতা করেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা, ইনানী রেঞ্জের সকল বিট কর্মকর্তা, স্টাফ এবং সিপিজি সদস্যরা।

ভোরের আকাশ/মো.আ.
 

অবৈধ স্থাপনা উচ্ছেদকক্সবাজার

শেয়ার করুন: