শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া

যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও বোমা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের গোয়ালেটেক থেকে এসব উদ্ধার করা হয়। আগেই টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।  

কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালেটেক গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনার সময় তাদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে  ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৪টি দেশীয় তৈরি ককটেল, ৩টি পেট্রোল বোমা, দুই রাউন্ড গুলি (অ্যামোনিশন) ও ১টি ছুরি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য কাপাসিয়া থানায় হস্তান্তর করেছে।

 এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা অব্যাজত রয়েছে।

ভোরের আকাশ/র.ই
 

যৌথবাহিনীর অভিযানশাহিনুর আলম

শেয়ার করুন: