সিরাজগঞ্জে তারেক রহমান
যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মধ্যে যারা বিভ্রান্ত ছড়াবে তারা গুপ্ত, গুপ্ত।
তারা বিগত সরকারের সাথে আতাত করে চলেছে। ১৭ বছর তাদের দেখা যায়নি। মিলে মিশে থেকেছে।
তাই সবাইকে সজাগ থাকতে হবে, যাতে দেশের গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে না পারে।
দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের আনেক দিয়েছে। এবার দেশকে দেবার পালা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, কথা একটাই করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব, পাবনা-৫ আসনের প্রার্থী শিমুল বিশ্বাস প্রমুখ।
ভোরের আকাশ/নি. ব