শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ এমপির সঙ্গে চেম্বার নেতাদের মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে জেলার পাঁচ সংসদীয় আসনের এমপির সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যবসায়ী সমাজ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের পাঁচ এমপি জেলার উন্নয়নে দল-মত ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে চেম্বার নেতাদের সহযোগিতা নেওয়ার কথা জানান তারা।

সভায় নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

এ ছাড়া নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ সহ চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। ব্যবসায়ী ও চেম্বারের সঙ্গে সমন্বয় করে জেলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান বলেন, পাঁচ এমপি একসঙ্গে কাজ করলে নারায়ণগঞ্জকে আরও উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনা এবং মেট্রোরেল সুবিধা সম্প্রসারণের বিষয়েও সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলার উন্নয়নে পাঁচ এমপি একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, কোনো উন্নয়ন প্রকল্পের বিষয়ে সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা সহজ হয়। একই বিষয়ে একাধিক জনপ্রতিনিধি একসঙ্গে ডিও লেটার দিলে সংশ্লিষ্ট কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

পারিবারিক বিরোধের জেরে স্বজনদের হামলায় নারীর মৃত্যু

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, জেলার পাঁচ সংসদ সদস্য একযোগে কাজ করলে নারায়ণগঞ্জের অনেক সমস্যা সমাধান করা সম্ভব। ব্যবসায়ী সমাজের পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/রই 

অ্যাডভোকেট আবুল কালাম

শেয়ার করুন: