শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ইউএনওর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন বিএনপি নেতা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরীর বাগ্বিতণ্ডা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভূমি অফিসের নাজির শাহেদ ও অফিস সহকারী রবিউলের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, টাকা না দিলে বিভিন্ন কাজ আটকে রাখা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। এটিএম জাহেদ চৌধুরী জানান, ভূমি অফিসের সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ পেয়ে তিনি বিষয়টি সরেজমিনে দেখতে যান। তাঁর দাবি, সেখানে সেবাপ্রার্থীদের কাজ ঘুষ ছাড়া সম্পন্ন করার বিষয়ে অনীহা লক্ষ করেন। এ নিয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুন

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৫

একপর্যায়ে তিনি ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন। জবাবে ইউএনও সরকারি অফিসে তালা দেওয়া যায় না বলে মন্তব্য করেন। ভূমি অফিসের অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, সে প্রশ্নও তোলেন জাহেদ চৌধুরী।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও বায়েজিদ-বিন-আখন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: