শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে এ দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে সরকারি ভূষণ স্কুল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছবি : ভোরের আকাশ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ছবি : ভোরের আকাশ

বক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান। দ্রুত দাবি মেনে না নিলে আগামী কঠোর আন্দোলনের হুুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে তুলে দেন।

ভোরের আকাশ/এসএইচ

প্রাথমিক বৃত্তি পরীক্ষাকিন্ডারগার্টেনঝিনাইদহমানববন্ধন

শেয়ার করুন: