শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ, কিয়াম ও র‍্যালি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ধর্মীয় আলোচনা, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় আলোচনা শুরু হয়। 

এতে দেশবরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতা, নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরেন। পরে দুপুর ১২টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

আলহাজ্ব মো. কামরুল হুদার সভাপতিত্বে এবং আলহাজ্ব মো. আহসান শামীম যুন্নুরাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতদরগাহ মরহুম পীরসাহেব (রহ.)-এর সাহেবজাদা ও নাছিরিয়া দরবার শরীফ, উলিপুরের পীর সাহেব মাওলানা মো. মমতাজুল হাসান করিমী; বিশ্ববিখ্যাত ফুরফুরা দরবার শরীফের খলিফা ও হাতিয়া, উলিপুরের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন এবং আহলে সুন্নত ওয়াল জামাআত, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস. এম. আশরাফুর রহমান। এ ছাড়া রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক বিল্লাহসহ অনেকে বক্তব্য দেন।

আলোচনায় বক্তারা পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মিলাদ ও কিয়াম শরীফ, র‍্যালি এবং সমাবেশে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: