শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পীটবোটের ভাড়া বেড়ে ১১০ টাকা! ক্ষুব্ধ যাত্রীরা

মহেশখালী(কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চলমান জ্বালানী সংকটে তেলের দাম বাড়তির ওজুহাতে কক্সবাজার টু মহেশখালী ঘাটে স্পীডবোট ভাড়া জনপ্রতি ১১০ টাকা নির্ধারণ করল উপজেলা প্রশাসন। এতেও ক্ষুব্ধ যাত্রিরা। ‎সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩ঘটিকার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ে মহেশখালী টু কক্সবাজারে নৌপথে স্পীডবোটে মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের দৈনন্দিন বাড়তি নিয়ে বাকবিতণ্ডায় জড়াইয়ে শৃঙ্খলা নষ্ট রোধ করতে এক আলোচনা সভা তথা বৈঠক অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভা মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিসহ স্পীডবোট মালিক শ্রমিকেরা উপস্থিত ছিলেন। এদিকে স্পীডবোট মালিক শ্রমিকেরা দাবী তুলেন চলমান সংকটে তেলের দাম বৃদ্ধিতে আমরা পোষাতে পারছিনা। তাই জনপ্রতি যাত্রি ১২০ টাকা ভাড়া নির্ধারণ করতে হবে। এসময় সবদিক বিবেচনা করে জনপ্রতি যাত্রি ১১০ টাকা করে ভাড়া নির্ধারণ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। তবে এতে ক্ষুব্ধ যাত্রীরা। স্থানীয়রা জানান বর্তমানে শুধু জ্বালানী সংকট নয়! আর্থিকও সংকট। দেশের অবস্থা সারাদেশের ন্যায় দ্বীপ মহেশখালীর অবস্থাও কাহিল। ১১০ টাকা ভাড়া যেন মরার ওপর  খাড়া। তাই তারা অতিশীঘ্রই মহেশখালী টু কক্সবাজার সেতুর দাবী যুক্তিক মনে করেন।

‎মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার জানান- নৌপথে স্পীডবোটের ভাড়ার বিষয়টি সকলের সম্মতিক্রমে ইউএনও স্যার নিরসন করে। দ্বীপের মানুষের সুখে-দুখে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত।

ভোরের আকাশ/এনউব

ক্ষুব্ধ যাত্রীরা

শেয়ার করুন: