শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, তিন ভেকু মেশিন বিকল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৫ আগস্ট ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ভেকু বিকল করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল মৌজার মাঝিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আতিকুর রহমান।

স্থানীয়ভাবে প্রাপ্ত অভিযোগে বলা হয়, বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা পরিবহনের কারণে আশপাশের ফসলি জমি ক্ষতির মুখে পড়ছে। অভিযোগের সত্যতা যাচাই ও অবৈধ কার্যক্রম বন্ধে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে সেখানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ভেকু শনাক্ত করা হয়। পরে আইনগত ব্যবস্থা হিসেবে মেশিনগুলো বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ভোরের আকাশ/এসএইচ
 

সারিয়াকান্দি

শেয়ার করুন: