শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে - আরিফ সোহেল

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে  যুদ্ধ করতে হবে - আরিফ সোহেল
সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে - আরিফ সোহেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন আমাদেরকে সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে নিয়ম মেনে যুদ্ধ করতে হবে। আমরা কোন আঞ্চলিক বৈষম্য চাইনা। তিনি প্রশ্ন করে বলেন আপনারা কী এমপি চান না এমএলএ চান? যদি এমএলএ চান তাহলে গণ পরিষদ নির্বাচন দরকার, নতুন সংবিধান দরকার।

তিনি বলেন,  এই আলোচনা কিন্তু এখনো চলতেছে ঐক্যমত কমিশনে। বিএনপি বলছে পার্লামেন্টে হবে, আমরা বলছি, না! গণপরিষদ লাগবে। এই আলোচনা কিন্তু এখনো শেষ হইনি, হতাশ হওয়ার কোন কারণ নেই, আলোচনা চলমান রয়েছে।

শুক্রবার সকাল ১২ টায় জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, যদি আমরা রাজপথে থাকতে পারি, রাজপথে জনগণের শক্তি দেখাতে পারি, ইনশাআল্লাহ আমরা গণপরিষদ আদায় করে নিয়ে আসবো। তিনি সকলকে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মাদ মুরসালিন বলেন, "বিভিন্ন মিডিয়ায় আসন ভাগাভাগির বিষয়ে প্রপাগাণ্ডা চালানো হচ্ছে, এগুলো সব বোগাস আলাপ। আমরা আছি শহীদদের রক্তের উপর দাড়িয়ে। আমাদের যেসমস্ত ভাইবোনেরা আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে সেই বিচার না পাওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে পারিনা। এটা সরাসরি তাদের রক্তের সাথে বেইমানী।"

এসময় অন্যান্যদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার ও কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।  

এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাদ জুমা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে শহরের পৌরবাজার এলাকায় এক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন। এসময় তারা কুড়িগ্রামকে আধুনিক, নিরাপদ, কর্মমুখর ও আত্নমর্যাদাশীল জেলা হিসেবে গড়ে তুলতে ড. আতিক মুজাহিদের ১৩ দফা সমৃদ্ধ লিফলোট বিতরণ করেন।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: