শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্ঘটনায় আহত সাংবাদিক তুহিনের পাশে আবু নাছের রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সড়ক দুর্ঘটনায় দুই হাতে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মোহনা টেলিভিশনের রিপোর্টার এবং দৈনিক বাংলা, বার্তা২৪.কম  বরিশাল বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম তুহিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গতকাল শুক্রবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ গিয়ে সাংবাদিক তুহিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তুহিনের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সাহস জোগান।

জানা গেছে, গত ২১ জুলাই রাতে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে ভাটিখানায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সাংবাদিক তুহিন। মোটরসাইকেলের সামনে থাকা এক বৃদ্ধাকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিটোরে নেওয়া হয়।

হাসপাতালে তুহিনের খোঁজ নেওয়ার পর রহমাতুল্লাহ বলেন, সাংবাদিক তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করছি। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

যাচাই শেষ, ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার

তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একজন সংবাদকর্মীর এমন দুর্ঘটনা পুরো গণমাধ্যম পরিবারের জন্যই উদ্বেগের বিষয়। মানবিক দায়িত্ববোধ থেকেই তুহিনের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন তিনি।

এদিকে সাংবাদিক তুহিনের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

দুর্ঘটনায় আহত সাংবাদিক

শেয়ার করুন: