শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বরগুনায় বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জেরে মো. আব্দুল ওয়াহাব সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল ওয়াহাব সিকদারকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, আব্দুল ওয়াহাব সিকদারের সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনার জেরে শুক্রবার সকালে তার ছেলে আবুল কাশেম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি শাহজালাল।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: