কক্সবাজারে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজারের বিয়াম আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধে অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে পরিপূর্ণ। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য, স্বাধীনতার মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মো.আ.