শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মেট্রোপলিটন পুলিশের আট থানার ওসি রদবদল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অধীনে আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

খুলনা মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলীকে খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনকে খুলনা সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামানকে খালিশপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া লবনচরা থানার অফিসার ইনচার্জ সানওয়ার হোসাইন মাসুমকে খান জাহান আলী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশারকে হরিণটানা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামানকে লবনচরা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা শাহজাহান আহমেদকে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

কেএমপির মিডিয়া সেল জানায়, প্রশাসনিক কারণে এ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। কেএমপি সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ওসি রদবদলখুলনা

শেয়ার করুন: