শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে মাদক ব্যবসায়ীদের পুনঃপ্রবেশ ঠেকাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুর পৌরসভার মুসলিমাবাদ গ্রামকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখার দাবি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুনরায় এলাকায় প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

রবিবার ১২ জুলাই দুপুরে মুসলিমাবাদ এলাকার বাসিন্দাদের উদ্যোগে একটি বিক্ষোভ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরে এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন শাহীন, সেতু সরকার, রুকনুজ্জামান, সাইদুর রহমান, সোহেল রানা খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আনোয়ার হোসেন শাহীন বলেন, দীর্ঘদিন ধরে মুসলিমাবাদ এলাকায় কয়েক জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধ বেড়ে গেছে। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু যারা এক সময় এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে ছিল, তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে তাদের পুনঃপ্রবেশ বন্ধ করুক এবং মুসলিমাবাদকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”

সমাবেশ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের পুনঃপ্রবেশ বন্ধ, মাদক বিরোধী অভিযান জোরদার, এলাকায় নিয়মিত পুলিশ টহল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে মুসলিমাবাদ গ্রামের সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ভোরের আকাশ/এনউব

স্মারকলিপি

শেয়ার করুন: