শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরের জশনে জুলুসে মিলাদুন্নবী উদযাপন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরের  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শোভাযাত্রাটি মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিণ করে পুলিশ বক্সে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কেওয়া গাউছিয়া শফি মঞ্জিলের প্রতিনিধি অধ্যাপক শাহ মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক আকন্দ মাইজভান্ডারী (র:) ও সাদ্দাম হোসেন চিশতী। মোহাম্মদ মইনুদ্দিন চিশতির সঞ্চালনায় পবিত্র মৌলুদ শরীফ ও দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ হৃদয় চিশতী।  

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেওয়া গাউছিয়া শফি মঞ্জিল, দরবেশ আহাদ আলী আকন্দ (আহাদ চাঁন) শ্রীপুরী (রহ:), ওয়াহাব আকন্দ পাক দরবার শরীফ, খানকারের চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ, বরিয়াবরী পাক দরবার শরীফ, বাংড়া পাক দরবার শরীফ, কড়ইতলা পাক দরবার শরীফ, সিঙ্গার দীঘি পাক দরবার শরীফ, আত্মশুদ্ধি পাক দরবার শরীফ, গাউছিয়া গফুরিয়া লোহাগাছ পাক দরবার শরীফ ও প্রেম নগরীর প্রতিনিধিসহ বিভিন্ন তরিকার স্থানীয় ওলামা, মাশায়েখ, আশেক ভক্তবৃন্দ।

কর্মসূচির আহ্বায়ক আব্দুস সাত্তার চিশতী ও মোহাম্মদ শহীদুল্লাহ জানান,  শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এবার এ অনুষ্ঠানটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।

ভোরের আকাশ/তা.কা

জশনে জুলুসেঈদে মিলাদুন্নবী (স.)শ্রীপুর

শেয়ার করুন: