শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের চেচুয়া মোড়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা শহিদ খান এবং সঞ্চালনা করেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম খান বাসান বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ঐক্য ও সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের কমান্ডার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম মাস্টার, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক মো. সাজিবুল ইসলাম রানা, নূর মোহাম্মদ সিদ্দিকী টিপু, ফারুক খান, সাদির মিয়া, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম ইজতসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

তারেক রহমানময়মনসিংহউঠান বৈঠক

শেয়ার করুন: