শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঝিনাইদহের শৈলকুপায় রিপন নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৫ মে) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী রিপন হোসেন জানান, রাত ২টার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। পরে পরিবারের ৮-৯ জন সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

রিপন হোসেন বলেন, ডাকাত দরজা ভেঙে আমাদের ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে। তারা নিজেদের ডাকাত পরিচয় দিয়ে বলে, কোনো কথা বললে সমস্যা হবে। এমনকি সকালে থানায় না যাওয়ার জন্যও হুমকি দিয়ে যায়।

রিপন হোসেন আরও বলেন, ডাকাতরা আমাদের কারো ফোন ব্যবহার করতে দেয়নি। পুরো সময় আমাদের জিম্মি করে রেখেছিলো। তারা খুবই সংঘবদ্ধভাবে কাজ করেছে এবং তাদের সবার মুখ ছিলো ঢাকা।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসআই

দরজা ভেঙেডাকাত দলব্যবসায়ীর বাড়িতে

শেয়ার করুন: