শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

ঝালকাঠিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই সার্ভেয়ার সমির মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই বাবুল মল্লিকের বিরুদ্ধে। সোমবার (২০ মে) দুপুরে শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী সমির মল্লিক ও চাচাতো ভাই বাবুল মল্লিকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিরোধীয় জমিতে চলাচলের পথ বন্ধ করে বেড়া দিতে যান বাবুল মল্লিক। এ সময় সমির মল্লিক বাধা দিতে গেলে বাবুল তাকে পিটিয়ে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. সানি জানান, সমির মল্লিককে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ঝালকাঠি সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, “নিহতের স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: