শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। 

আজ সোমবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিনের সভাপতিত্বে হাসপাতালের বহিঃবিভাগের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে  হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময়  উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মোঃ ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ ম পে-স্কেলে বিদ্যমান বৈষম্যের কারণে সরকারি কর্মচারীরা বেতন-ভাতায় ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়ক সহ মেডিকেল কলেজের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভোরের আকাশ/আ.র

বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন: