শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ পাউরুটি দেয়ার প্রলোভন দেখিয়ে রাজ্জাক মিয়া (৪০) নামে এক ব্যক্তি উপজেলার ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকার করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ সাতদিনেও অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে পারেনি। ফলে এলাকাবাসীর মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, উপজেলার ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্র (৭)কে গত ২১ জুলাই পাউরুটির দেয়ার কথা বলে দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া তার বেকারির কারখানার ভেতর নিয়ে যায়। সেখানে উপর্যুপরি বলাৎকারের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

একসময় আর্তচিৎকারে তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে যায়। বলাৎকারের শিকার শিশুটি এখনও অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

এদিকে বলাৎকারের বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ও আশার আলো বিদ্যাপীঠের পক্ষ থেকে মঙ্গলবার (২৯ জুলাই) ধোপাডাঙ্গায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু, বলাৎকারের শিকার শিশুটির পিতা উজ্জল মিয়া প্রমুখ।

আরও পড়ুন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি আসাদুজ্জামান সরকার

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আব্দুর রাজ্জাককে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতি জোর দাবি জানান। পরে রাস্তায় এলাকাবাসীর একটি ঝাড়ু মিছিল বের হয়। এই ব্যাপারে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। ফলে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ' এ বিষয়ে এখনো কোনো মামলা রুজু হয়নি। বাদী আইডি ছাড়া এসেছিলেন, তাই তাকে আইডি কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। আইডি কার্ড নিয়ে থানায় আসলেই মামলা নেয়া হবে। এবং মামলার পরেই অভিযুক্তকে গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শিশু বলাৎকার

শেয়ার করুন: