শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে গড়ার আহ্বান: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলেছে। এ পরিস্থিতিকে বিবেচনায় রেখে আগামীর দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের ছোট এই দেশে কাজের পরিবেশ সীমিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

কেসিসি প্রশাসক বুধবার (১৩ মে) সকালে নগরীর বয়রায় খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে প্রশাসক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।

কেসিসি প্রশাসক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার এ নবযাত্রায় স্বাগত জানিয়ে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়া সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে। শিক্ষা জীবন শেষে একজন তরুণ কাজ চায়, নিজেকে স্বনির্ভর করতে চায়। এই চাওয়া পূরণ করতে তিনি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রশাসক তরুণদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং চায়না, জাপান, জার্মান ইত্যাদি দেশের ভাষা শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য খুলনা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।

আরও পড়ুন

ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরিক্ষা: শিক্ষামন্ত্রী

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী ও কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা।

স্বাগত বক্তৃতা করেন মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ ও ইন্সট্রাকটর (ইলেকট্রিক্যাল) তুলিপ ঘোষ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাড. শেখ অলিউল ইসলাম।

ভোরের আকাশ/নি

নজরুল ইসলাম মঞ্জু

শেয়ার করুন: