শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ্

প্রকৃত সংবাদকর্মীরা সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকে

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যারা প্রকৃত সংবাদকর্মী তারা সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। সংবাদকর্মীদের লেখনীর মধ্য দিয়ে সমাজের প্রকৃত রূপ ফুটে ওঠে। আপনাদের নিউজের মাধ্যমে বিভিন্ন জায়গার ঘটনাগুলো আমরা সাথে সাথে জানতে পারি।

শনিবার (১৫ নভেম্বর)  দুপুরে বগুড়া সদর উপজেলার বাইপাস রোড সংলগ্ন নিউ সোহেল কমিউনিটি সেন্টার মিলনায়তনে সদর উপজেলা সাংবাদিক ফোরাম, বগুড়ার নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ্।

তিনি বলেন, যারা সমাজে অবহেলিত, উপেক্ষিত তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। যারা এ পেশায় আসতে চাচ্ছেন তারা সহ যারা মাঠপর্যায়ে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে করে হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য কমবে।

তিনি আরও বলেন, সমাজের সব অন্যায় অপকর্ম গুলো লেখনীর মাধ্যমে তুলে ধরে প্রশাসনের নজরে আনলে উপর থেকে চাপ তৈরি হয়। এতে করে সমাজ থেকে অপরাধ অনেকটাই রোধ করা সম্ভব। তবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিজেদের নিরাপত্তার পাশাপাশি তথ্য অধিকার আইনের নীতিমালা গুলো অনুসরণ করা সংবাদকর্মীদের উচিত।

বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও আমার দেশের সিনিয়র স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির, ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দিগন্ত আইডিয়াল স্কুলের পরিচালক এজাজ আহম্মেদ আসলাম, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ রওশন আলী আলো, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দীন আহমেদ সুমন, সদর উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, বিশিষ্ট আইনজীবী ও সদর উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা অ্যাড. নুরুল হাসান মুন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াবুল হাসান, জাভেদ আলী, জাহিদুল ইসলাম।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র সাংবাদিক ও অনুষ্ঠানের সভাপতি সবুর শাহ্ লোটাস। পরে সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকল মরহুম সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান জিহাদ।

ভোরের আকাশ/মো.আ.


 

বগুড়ানবনির্বাচিতসাংবাদিক

শেয়ার করুন: