শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের হাতিগড়া দীগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, একই গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার দুই ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া ও মোহাম্মদ আনিসুর রহমানের মধ্যে গ্যাসের চুলার রাইজার নিয়ে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই আনিসুর রহমান ছুরি দিয়ে বড় ভাই বিল্লাল হোসেন ভূঁইয়াকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া। এ ঘটনার পর থেকে আনিসুর পলাতক রয়েছেন। তবে তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ছোট ভাই আনিসুর রহমান ভূইয়ার ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন মৃত্যু হয়।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: