শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে ফরিদপুরে শোক র‍্যালি ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ (সা:) ওয়া আলে মুহাম্মদ (সা.) মসজিদ ও ইমামবাড়ী, (ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্র)-এর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জুন) সকালে ইমামবাড়ীতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর মাতম মজলিস, জুমার সালাত, জিয়ারত, দোয়া ও খায়েরের মজলিস, তবারক বিতরণ এবং কারবালার শোকাবহ ঘটনার স্মরণে নোহা ও মারছিয়া পরিবেশন করা হয়। পরে গোরস্থান মসজিদের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা হযরত ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের আত্মত্যাগের স্মরণে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা বহন করেন। এ সময় রাসূলুল্লাহ (সা.)-এর বাণী— “হুসাইন (আ.) আমার থেকে এবং আমি হুসাইন (আ.) থেকে”—উদ্ধৃত করে কারবালার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, মহররম ও আশুরার শিক্ষা হলো সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করা। সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ শোক র‍্যালি ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

ফুলবাড়ীতে ৩ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান নাজাফি । অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌কবিরাজ শাহ মোহাম্মদ মনজুর আলী মল্লিক। এ সময় বক্তব্য রাখেন ‌খাদিমুল ইসলাম রেজা, মোহাম্মদ আয়নাল শেখ, মোহাম্মদ মালেক শেখ, মুক্তা আক্তার, রাবেয়া বেগম,রেজিয়া বেগমসহ ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্রের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানে পরবর্তীতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ‌এবং ‌দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ‌মাহমুদুল হাসান নাজাফি।

ভোরের আকাশ/ইউএম

মহররম ও আশুরা, র‍্যালি

শেয়ার করুন: