চিলাহাটিতে মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ তলার ভবন উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে রমিয়া প্রধান তা’লিমুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটির কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের প্রতিনিধি খলিলুর রহমান, ক্যাসেল কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সলেমান আলী, সমাজসেবক আতিউর রহমান প্রধান, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রহমানিয়া জামে মসজিদের সভাপতি আবিদ হোসেন প্রধান (পলাশ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, চিলাহাটি ওয়েব ডটকম এর প্রকাশক ও সম্পাদক আপেল বসুনীয়া, সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রমাণিক, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ওয়াহেদুজ্জামান ফারুকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক ওলিয়ার রহমান, মজিবর রহমান, মাদ্রাসার সভাপতি রুবাইয়া হোসেন ডন, সাধারণ সম্পাদক রইসুল ইসলাম রুবেল, সাবেক সভাপতি নুর আলম দুলাল, সিনিয়র সহ-সভাপতি আরাফাত রহমান প্রধানসহ কমিটির অন্যান্য সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন সাবেক ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন ও বর্তমান ইউপি সদস্য নূরুল ইসলাম নূরু। অনুষ্ঠানে ব্যবসায়ী আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সভাপতি রুবাইয়া হোসেন ডনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম মিলন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড রহমানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে এবং এতিম শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করবে। শেষে প্রতিষ্ঠানটির অগ্রগতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এনউব