মাভাবিপ্রবিতে এআই গবেষণা এবং স্নাতক বৃত্তি পথনির্দেশ সংক্রান্ত সিম্পোজিয়াম অনুষ্ঠিত

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টারের আয়োজনে "এআই গবেষণা এবং স্নাতক বৃত্তি পথনির্দেশ" সংক্রান্ত আন্তর্জাতিক সিম্পোজিয়াম" ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালের আইসিটি বিভাগের সেমিনার গ্যালারীতে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানের দিক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক উপরে যাচ্ছে, আরও উপরে যেতে হবে, সেটা নির্ভর করছে তোমাদের উপর।
বিদেশ যাওয়া বা পড়ালেখা করাটা কঠিন কাজ নয়, এজন্য কিছু পদক্ষেপ সম্পন্ন করতে হবে। তোমাদের পরিস্কার লক্ষ্য থাকতে হবে যে, তোমরা কী হতে চাও? এ জন্য ঐকান্তিক প্রচেষ্টাও চালাতে হবে।
সাইবার সেন্টারের পরিচালক প্রফেসর ড. জিয়াউর রহমানের সভাপতিত্বে কী-নোট স্পিকার হিসেবে টিনিসি স্টেট ইউনিভার্সিটি, নাশভিল, ইউএসএ-এর শিক্ষক ড. রুহুল আমিন এবং টেকনিক্যাল টক হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটির মাহমুদুজ্জামান সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, আইসিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির মোর্শেদ ও রেজিস্ট্রার ড. সাজ্জাদ ওয়াহিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/ র.ই