শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন...নজরুল ইসলাম খান

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে জামালপুরে ইসলামপুর উপজেলা সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮মে) বিকেলে ইসলামপুর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা,কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকার ও জনগণকে পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে,যাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন। সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়ে মতভেদ থাকতে পারে তবে সময়ের সঙ্গে এসব প্রকল্পের সুফল দেশবাসী ভোগ করবে।

আরও পড়ুন

দখল, মাদক ও সহিংসতামুক্ত শৈলকুপার স্বপ্ন এখনও অধরা

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, ওরা ১১ জন স্মৃতি পরিষদ-এর সভাপতি শিক্ষানুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির- অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

নজরুল ইসলাম খান

শেয়ার করুন: