শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জন্মের ২৪ ঘন্টার মধ্যে নবজাতক পেল জন্ম সনদসহ ঈদ উপহার

চলনবিল প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জন্মের ২৪ ঘন্টার মধ্যে নবজাতক পেল জন্ম সনদসহ ঈদ উপহার
জন্মের ২৪ ঘন্টার মধ্যে নবজাতক পেল জন্ম সনদসহ ঈদ উপহার

ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাখা হয় নবজাতকের নাম। এর পরপরই নবজাতকের পিতা স্থানীয় ইউপি সদস্যাকে শিশুর নামসহ তথ্য জানান। নবজাতকের সঠিক তথ্য নিয়ে ছুটির দিনে মাত্র ১ ঘন্টার মধ্যে জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত করে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব। পরে ঈদ উপহার সামগ্রী সাথে জন্ম নিবন্ধন সনদসহ অভিনন্দন পত্র নিয়ে হাসপাতালে হাজির হন ইউপি সচিব রোজিন পলাশসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার উপজেলার সরকার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নবজাতকের জন্ম সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নবজাতকের পিতা আজাদ হোসেন (৩১) জানান, লোকমুখে তিনি শুনেছেন সন্তান জন্ম গ্রহণের দিন অথবা দুই-একদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করলে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। তার মেয়ে জন্ম গ্রহণ করলে দুপুরের মধ্যেই স্বজনদের সঙ্গে আলোচনা করে নাম রাখেন আনিকা খাতুন। পরে তিনি ইউপি সচিব শিশুর জন্ম নিবন্ধন সনদ, অভিনন্দনপত্র আর ঈদ উপহার সামগ্রী নিয়ে হাসপাতালে চলে আসেন।

ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রোজিন পলাশ বলেন, ইউপি সদস্য ও  গ্রাম পুলিশদের সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে  সরকার ডায়াগনস্টিক সেন্টারে নবাগত শিশুর জন্মের পরেই  শিশুর পিতা  আজাদ হোসেন, মাতা শারমিন খাতুন এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাতে জন্ম নিবন্ধন সনদ, অভিনন্দন পত্রসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

জন্ম সনদসিরাজগঞ্জঈদ উপহার

শেয়ার করুন: