শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায় তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এনএম ওয়াসিম ফিরোজ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার রাত পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকী আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

ভোরের আকাশ/এসএইচ

চাঁপাইনবাবগঞ্জ

শেয়ার করুন: