শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন সংলগ্ন ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সোমবার (৪ মে) বিকেলে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপের একটি ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। দাকোপের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোর ৪টার দিকে একদল দুষ্কৃতকারী ঢাংমারী খাল সংলগ্ন 'সুন্দরী ইকো রিসোর্টে আসা পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

আরও পড়ুন

মৌলভীবাজারে ১৩ জন ডাকাত এর যাবজ্জীবন

খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকেল ৫টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ডাকাতির চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

সুন্দরবন

শেয়ার করুন: