শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় বিনামূল্যে টিকা পেল ৬৫ হাজার মানুষ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের জাতীয় ইপিআই কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দুই সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ধাপে গত এক সপ্তাহে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৫ হাজারের মধ্যে আরও ১৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলাম বলেন, ‘টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হচ্ছে।’

সারা দেশের ন্যায় মান্দা উপজেলাতেও বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় অভিভাবকরা জানান, বিনামূল্যে টিকা পাওয়ায় তারা সন্তুষ্ট। এতে শিশুরা টাইফয়েডসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকবে বলে আশা করছেন তারা।

ভোরের আকাশ/জাআ

মান্দানওগাঁটিকা

শেয়ার করুন: