শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় ডুবে যাওয়া শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলার পদ্মা নদীসংলগ্ন ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে নৌপুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আন্নুর পরিচয় নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ ভোরের আকাশ কে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক। ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে তিনি সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার পদ্মা নদী থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও আন্নুকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার জন্য যান। বেলা ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁর ডিঙি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির পরিবার থেকে জানান রাতেই লাশের ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি, উদ্ধার হওয়া লাশ আমার চাচার।
নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, পরিবারের সদস্যরা ফাঁড়িতে আছেন। তারাই লাশ শনাক্ত করেছেন। লাশের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছু আইনগত প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে লাশ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নৌ পুলিশ লাশ উদ্ধার করেছে। আন্নু নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন।

ভোরের আকাশ/মো.আ.


 

 

কুষ্টিয়ামরদেহ উদ্ধার

শেয়ার করুন: