শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটা পৌরসভার গোলচত্বর এলাকায় নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এক বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

রোববার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার মো. আব্দুর রহমানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এই যৌথ অভিযানে অংশ নেন।  অভিযান চলাকালে মোট ১৮০টি মোটরসাইকেলের চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় ১৪টি মোটরসাইকেলে হেলমেট ও কাগজপত্র সংক্রান্ত অনিয়ম পাওয়ায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চেকপোস্ট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করে।

পাথরঘাটা ট্রাফিক সার্জন এনায়েত হোসেন বলেন, ‘আমরা নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি।  হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ যাচাই করছি।  কাগজপত্রবিহীন গাড়ি জব্দ করছি এবং সন্দেহ হলে তল্লাশি চালিয়ে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

ভোরের আকাশ/জাআ

পাথরঘাটাপুলিশের যৌথ অভিযানে

শেয়ার করুন: