কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান হলরুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
কানাইপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আহসান উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।
প্রভাষক উত্তম কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. মোতালেব শেখ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ শাহ মো. শাহজাহান মোল্লা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা কবীর, পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, কোশাগোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন ঠাকুরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
এ সময় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।
ভোরের আকাশ/রই