শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৮৯ বোতল মদসহ আটক ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পথ দিয়ে নিয়ে আসা ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট উজানিনগর গ্রামে অভিযান পরিচালানা করে সীমান্তের টিপরাখলা ও করিমটিলা এলাকা দিয়ে ভারত হতে নিয়ে আসা মাদক ধরতে সক্ষম হয় পুলিশ। এসময় নিজপাট উজানীনগর গ্রামের খোকা মনি দত্তের ছেলে নিপুল মনি দত্ত (৪৫)কে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ব্যাটারী চালিত অটোরিকশা তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশি ৩ জন মাদক কারবারি পালিয়ে গেলে নিপুল দত্তকে আটক করে পুলিশ। পরে অটোরিকশা হতে ৮৯ বোতল ম্যাকডুয়েলস ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী রহিম উদ্দিন, জজু মিয়া, তবারক মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, কতিত বিজিবির লাইনম্যানের সহায়তায় কিট সরবরাহের নামে মোটা অঙ্কের লাইন দিয়ে ডিবির হাওর, ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, কমলাবাড়ী, করিমটিরমরা, ভিতরগোল, গোয়াবাড়ী ও বাইরাখেল এলাকা দিয়ে প্রতিনিয়ত গরু মহিষ ও মাদক প্রবেশ করছে। পরবর্তীতে এসব মাদক বিভিন্ন কৌশলে সিলেটসহ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। তারা পুলিশের অভিযানকে স্বাগত জানান এবং আরও কঠোর নজরদারীতে রাখার দাবী জানান।

মদকসহ ১ জন আটকের বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক ৩জন সহ ৪জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আটক ব্যক্তিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ভোরের আকাশ/এসএইচ

সিলেট

শেয়ার করুন: