দায়িত্ব নিয়েই মাঠে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মোস্তাক মিয়া মঙ্গলবার (২৪ মার্চ) নিজ কার্যালয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেছেন পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে।
দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি অফিসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন, যা সুশাসন ও কর্মদক্ষতার প্রতি তাঁর অঙ্গীকারের। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া-এর সঙ্গে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবীদের পক্ষ থেকে ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন, আইন পেশার বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর পরিবেশ বিরাজ করে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
শেষে সবাইকে পুনরায় জানানো হয় ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
ভোরের আকাশ/ র.ই