শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজাপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি সিএনজি। পথে ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী (২৪), তিনি মো. বেল্লাল সরদারের ছেলে এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা এবিএম আব্দুর রহিম, তিনি মৃত হোসেন মাস্টারের ছেলে। আহতরা হলেন- রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের রিমন চন্দ্র বেপারী (৩৫), ভান্ডারিয়া উপজেলার আবির রহমান (৩১), নজরুল ইসলাম (৫৫) এবং মাহিন্দ্রার আহত চালক পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সটকে পরে। তবে বাসটির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে খবর দেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ইউএম

সড়ক দুর্ঘটনা, নিহতঝালকাঠি

শেয়ার করুন: