শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে শিশুকে হামের টিকা দান কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের সংক্রমণ রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে জেলার তিনটি উপজেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী, সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সংক্রমণের হার এবং ঝুঁকি বিবেচনা করে প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর,শিবগঞ্জ ও ভোলাহাট তিনটি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। 

প্রথম দিনে জেলা হাসপাতালসহ তিন উপজেলার মোট ৩৭টি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খল পরিবেশ ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। 

জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন জানান, টিকা কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন: "আমাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৭ হাজারের কিছু বেশি হলেও বর্তমানে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৪৫ হাজার ডোজ অতিরিক্ত টিকা মজুত রয়েছে। ফলে টিকার কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।"

ভোরের আকাশ/ র.ই

 

হামের টিকাদানডা. একেএম শাহাব উদ্দীন

শেয়ার করুন: